কুমারঘাট।।রাজ্য সরকারের উদ্যোগে কুমারঘাট উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শনিবার ছাত্রীদের মধ্যে সাইকেল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রী ভগবান চন্দ্র দাস। এদিন বিদ্যালয়ের চলতি শিক্ষাবর্ষের মোট ১৩৯ জন ছাত্রীর হাতে সাইকেল তুলে দেওয়া হয়। এই উদ্যোগের ফলে দূর-দূরান্ত থেকে বিদ্যালয়ে আসা ছাত্রীদের যাতায়াত আরও সহজ হবে […]
