কুমারঘাট।। শনিবার পাবিয়াছড়া বিধানসভার বিধায়ক ভগবান চন্দ্র দাস বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে দক্ষিণ মাছমারা এলাকার ‘বাবা লোকনাথ মহিলা স্বনির্ভর গোষ্ঠী’ (SHG)-র সদস্যদের হাতে একটি শীতাতপ নিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্স তুলে দিলেন।
বিধায়ক ভগবান দাস জানান, এই অ্যাম্বুলেন্সটি এলাকার সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবায় গুরুত্বপূর্ণ সহায়ক হবে এবং জরুরি সময়ে রোগীদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিতে সহায়তা করবে। বর্তমানে ৫০-পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের জনগণের সেবায় বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে মোট ৪টি অ্যাম্বুলেন্স জনস্বার্থে নিয়োজিত রয়েছে।
এই উদ্যোগের ফলে দক্ষিণ মাছমারা এলাকার সাধারণ মানুষ জরুরি প্রয়োজনে দ্রুত ও সহজে অ্যাম্বুলেন্স পরিষেবা পাওয়ার সুযোগ পাবেন।
