কুমারঘাট।। ফটিকরায়ের গোকুলনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত বিপুল পরিমাণ রবার। মঙ্গলবার গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিপুল মালাকারের বাড়িতে হঠাৎই আগুন লাগে।

প্রত্যক্ষদর্শীদের মতে, বাড়ির রবার গুদাম থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যে তা ভয়াবহ আকার ধারণ করে। গুদামে থাকা প্রায় ৪ কুইন্টালেরও বেশি রবার সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা চালালেও শেষ পর্যন্ত তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। খবর দেওয়া হলেও কুমারঘাট ও কাঞ্চনবাড়ি দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সবকিছু পুড়ে যায়।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান গ্রাম প্রধান বিনারাণী দাস সহ স্থানীয়রা।

ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলে পাশে থাকার আশ্বাস দেন তিনি।জানা গেছে, পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত দুর্বল। এই অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়ে সরকারি সহায়তার দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *