কুমারঘাট।। সোমবার কালবৈশাখীর তাণ্ডবে কুমারঘাট দেও সেতুর পাশে ফটিকরায় সড়কের উপর আচমকা একটি বিশাল আকারের গাছ ভেঙে পড়ে।ঘটনায় রাস্তার ধারে থাকা দুটি দোকান ও একটি টুকটুক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

গাছটি পড়ে যাওয়ার পর মুহূর্তের মধ্যেই রাস্তার দু’পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়, আটকে পড়ে বহু যানবাহন।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে Tripura Disaster Management Authority-র টিম, বনদপ্তরের কর্মী এবং অগ্নিনির্বাপক দপ্তরের আধিকারিকরা।যৌথ প্রচেষ্টায় গাছটি সরিয়ে রাস্তা পরিষ্কার করা হয় এবং যান চলাচল স্বাভাবিক করা হয়।

এদিকে ক্ষতিগ্রস্ত দোকানদাররা জানান, ঝড়ে তাদের দোকানের প্রায় সমস্ত সামগ্রী নষ্ট হয়ে গেছে।তারা সরকারের কাছে আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *