নিজস্ব প্রতিনিধি, পাবিয়াছড়া:রাজ্যের প্রাক্তন মন্ত্রী, বর্তমান পাবিয়াছড়া বিধানসভার বিধায়ক এবং রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক ভগবান দাস-কে শনিবার এক ভিন্ন ও মানবিক মুহূর্তে দেখা গেল।
রাস্তার ধারে এক সবজি বিক্রেতার পাশে বসে তার সঙ্গে আন্তরিকভাবে কথা বলতে এবং বিভিন্ন বিষয়ের খোঁজখবর নিতে দেখা যায় তাঁকে।সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখার ক্ষেত্রে তিনি বরাবরই পরিচিত। কোনো আনুষ্ঠানিক কর্মসূচি বা রাজনৈতিক সভা নয়, বরং এক সাধারণ সবজি বিক্রেতার পাশে বসে তার জীবন-জীবিকা ও দৈনন্দিন সমস্যার কথা শোনার এই দৃশ্য স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করে।
এলাকাবাসীর মতে, মানুষের সঙ্গে সহজভাবে মিশে যাওয়া এবং তাদের সুখ-দুঃখের খোঁজ নেওয়ার মানসিকতাই তাঁকে একজন জনপ্রিয় জননেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। জনসেবার প্রতি তাঁর এই আন্তরিকতা ও সাধারণ মানুষের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবেই অনেকে ঘটনাটিকে দেখছেন।
স্থানীয় মহলে এই মানবিক উদ্যোগের প্রশংসা শোনা গেছে। মানুষের পাশে থেকে তাদের কথা শোনা এবং সমস্যার সমাধানে সচেষ্ট হওয়ার বার্তাই যেন আবারও তুলে ধরলেন বিধায়ক ভগবান চন্দ্র দাস।
