কুমারঘাট: পশ্চিমবঙ্গ, আসাম, পদুচেরি বিধানসভা নির্বাচন এবং ধর্মনগর উপ-নির্বাচনে বিজেপির ঐতিহাসিক জয়কে সামনে রেখে কুমারঘাটে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য “বিজয় সমাবেশ ও র‍্যালি”।

পাবিয়াছড়া মন্ডলের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সমাবেশ ও র‍্যালিতে বিপুল সংখ্যক দলীয় কর্মী-সমর্থক অংশগ্রহণ করেন। দলীয় পতাকা, ব্যানার ও বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে কুমারঘাট শহর ও সংলগ্ন এলাকা।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাস সহ অন্যান্য দলীয় নেতৃত্ব ও বিশিষ্ট ব্যক্তিবর্গ । বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক ভগবান চন্দ্র দাস বলেন, নির্বাচনে বিজেপির সাফল্যকে সাধারণ মানুষের উন্নয়ন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-এর নেতৃত্বাধীন সরকারের প্রতি জনগণের আস্থার প্রতিফলন । আগামী দিনেও সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি। র‍্যালিটি কুমারঘাটের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে।

কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তার দিকেও নজর রাখা হয় প্রশাসনের তরফে।সব মিলিয়ে, বিজেপির জয় উদযাপনকে কেন্দ্র করে আয়োজিত এই বিজয় সমাবেশ ও র‍্যালি এলাকায় রাজনৈতিক আবহকে আরও উজ্জীবিত করে তোলে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *