আগরতলা।। ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির প্রয়াণ দিবস উপলক্ষে গত ২৩ জুন থেকে শুরু হওয়া প্রভাত ফেরি কর্মসূচি ১৮ সূর্যমণি নগর বিধানসভা কেন্দ্রে ধারাবাহিকভাবে চলছে। ত্রিপুরা বিধানসভার উপ-অধ্যক্ষ তথা এলাকার বিধায়ক রামপ্রসাদ পালের তত্ত্বাবধানে আয়োজিত এই কর্মসূচি আগামী ১০ জুলাই পর্যন্ত চলবে।বৃহস্পতিবার সকালে কাঠালতলী এলাকায় আয়োজিত প্রভাত ফেরিতে চার থেকে পাঁচশো মানুষ অংশ নেন। মিছিলটি এলাকার বিভিন্ন […]
