আগরতলা।। আগরতলা পুর নিগমের বেশ কিছু এলাকা নিষিদ্ধ নাগরী করে রেখেছে বিজেপি। গোটা এলাকায় রাহাজানি চলছে। বিরোধীদের প্রচার করতে দেওয়া হচ্ছে না। প্রচার সজ্জা নষ্ট করা হচ্ছে।

এই সমস্ত অভিযোগ তুললেন সিপিএম এর সদর মহকুমা কমিটির সম্পাদক অমল চক্রবর্তী। তার নেতৃত্বে দলের সদর মহকুমা কমিটির পক্ষ থেকে এক প্রতিনিধি দল রবিবার পশ্চিম আগরতলা থানায় ডেপুটেশন দেন। তাদের দাবি ভোটাররা যেন নির্বিগ্নে ভোট দিতে পারেন তা নিশ্চিত করতে হবে। বিরোধীরা যেন প্রচার কার্য ঠিক ভাবে চালাতে পারেন তা নিশ্চিত করারও দাবি তোলা হয়।

পোলিং এজেন্টদের নিরাপত্তা প্রদানের দাবি তোলা হয়েছে। তারা যেন ভোট কেন্দ্রে ঠিক ভাবে যেতে পারেন ও বাড়িতে নিরাপদে ফিরে আসতে পারেন। ডেপুটেশন এর পর অমল চক্রবর্তী সরাসরি শাসক দলের বিরুদ্ধে অভিযোগ তুলেন। পুলিশকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। বিজেপি দল ভয় ভীতি প্রদর্শন করে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করতে চাইছে বলে অভিযোগ করেন তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *