আগরতলা।। আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বরাবরই বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করে সমস্যা সমাধানের চেষ্টা করেন। বৃহস্পতিবার ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ড এলাকার বিভিন্ন সমস্যা খতিয়ে দেখতে এলাকা পরিদর্শন করেন তিনি।
রাস্তা, নিকাশি ব্যবস্থা, পরিষ্কার-পরিচ্ছন্নতা সহ এলাকার বিভিন্ন নাগরিক সমস্যার বিষয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন । সমস্যাগুলি চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেন । ৪১ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর অভিজিৎ ঘোষের মৃত্যুর পর বর্তমানে এই ওয়ার্ডের দায়িত্ব দেখছেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত। এদিন ৪১ নম্বর ওয়ার্ডের পাশাপাশি ৪২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকাও পরিদর্শন করেন তারা।
এলাকা পরিদর্শনের সময় মেয়র ও ডেপুটি মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন পুর কমিশনার সাজু ওয়াহিদ, দক্ষিণ জোনের চেয়ারম্যান অভিজিৎ মল্লিক সহ পুর নিগমের অন্যান্য আধিকারিকরা।স্থানীয় সমস্যাগুলি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন পুর নিগমের প্রতিনিধিরা।
