Posted inরাজ্য

পুজোর আগে সড়ক সুরক্ষায় বড় উদ্যোগ: পুলিশের হাতে ১ কোটি ২৯ লক্ষ টাকার সামগ্রী তুলে দিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা।। দুর্গাপূজার প্রাক্কালে মহালয়ার পবিত্র দিনে রাজ্যে সড়ক নিরাপত্তা আরও সুদৃঢ় করতে ত্রিপুরা পুলিশের হাতে বিভিন্ন সড়ক সুরক্ষা সামগ্রী তুলে দিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা। শনিবার আগরতলার এডি নগর পুলিশ গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে প্রায় ১ কোটি ২৯ লক্ষ টাকা মূল্যের সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহণমন্ত্রী সুশান্ত চৌধুরী সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। […]