আগরতলা।।এই বৈঠকে মুখ্য সচিব পুলিশের মহা নির্দেশক সমস্ত জেলার জেলা শাসকগণ এবং বিভিন্ন দপ্তরের সচিবদের উপস্থিতি পরিলক্ষিত হয়েছে। মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনের কনফারেন্স হলে আয়োজিত গুরুত্বপূর্ণ এই বৈঠকে রাজ্যের সামগ্রিক বর্ষণ জনিত পরিস্থিতি এবং পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনিক ভূমিকার বিভিন্ন দিক নিয়ে আলোচনা এবং পর্যালোচনা হয়।

এই বৈঠক নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী সাংবাদিকদের সাথে কথা বলার সময় দাবি করেন গত দুই-তিন দিনের পরিস্থিতির উপর প্রশাসনের নজর রয়েছে, পাশাপাশি মুখ্যমন্ত্রী জানিয়েছেন প্রশাসনিকভাবে যখন যেটা করার যে যে জায়গায় যা যা পদক্ষেপ গ্রহণের দরকার সবটাই করা হচ্ছে।

আজকের এই বৈঠকে বিভিন্ন ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের অবস্থার উপর নজর রেখে যুদ্ধকালীন তৎপরতায় সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়নের কথা বলা হয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী প্রফেসার ডক্টর মানিক সাহা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *