আগরতলা।। আগরতলা পুর নিগমে গত বারের চাইতে এবার ভালো ফলাফল করবে বিজেপি। মানুষ মোদীজিকে চায়, বিজেপিকে চায়। বিরোধীদের সঙ্গে লোক নেই। হাতে গোনা দুই চারজন নিয়ে বের হচ্ছে। মানুষই ওদের সঙ্গে নেই। বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।

সোমবার আগরতলা পৌর নিগমের ২০ নম্বর ওয়ার্ডের প্রার্থী রত্না দত্তের সমর্থনে বাড়ি বাড়ি প্রচারে বের হন মুখ্যমন্ত্রী। এদিন জগন্নাথ বাড়ি এলাকায় তিনি মানুষের বাড়ি বাড়ি যান এবং রত্না দত্তের হয়ে ভোট চান। পৌর নিগমের ২০ নম্বর ওয়ার্ডটি মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার নির্বাচনী ক্ষেত্র বড়দোয়ালির গুরুত্ব পূর্ন এলাকা।

ওই ২০ নম্বর ওয়ার্ড থেকে ২০২১ সালে পুর নির্বাচনে বিপুল ভোট জয়ী হয়েছিলেন রত্না দত্ত। দল এবছরও তাকে প্রার্থী করেছে পুর নিগমের নির্বাচনে। মুখ্যমন্ত্রী এর আগে আরো দুইদিন রত্না দত্তের সঙ্গে তাঁর এলাকায় বাড়ি বাড়ি প্রচারে বের হয়েছিলেন।

এদিন বাড়ি বাড়ি প্রচারের ফাঁকে এক প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী বলেন, আমার কাছে রিপোর্ট রয়েছে আগরতলা পুর নিগমে গত বারের চাইতে এবার ভালো ফলাফল করবে বিজেপি। বিরোধীদের সঙ্গে লোক নেই। তারা মানুষকে বিভ্রান্তি করছে। হাতে গোনা দুই চারজন নিয়ে বের হচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *