আগরতলা: শনিবার রাখীবন্ধন উৎসব উপলক্ষে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে এক আনন্দঘন ও হৃদয়স্পর্শী পরিবেশে রাখীবন্ধন উৎসব উদযাপন করা হয়। এই বিশেষ দিনে বিভিন্ন প্রান্ত থেকে আসা বোনেরা মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহার হাতে রাখী পরিয়ে তাঁকে শুভেচ্ছা, ভালোবাসা ও দীর্ঘায়ুর মঙ্গলকামনা জানান।সকাল থেকেই মুখ্যমন্ত্রীর বাসভবন ছিল উৎসবমুখর। বোনেরা ঐতিহ্যবাহী রীতি মেনে মুখ্যমন্ত্রীর হাতে রাখী বাঁধেন, কপালে তিলক পরান এবং মিষ্টিমুখ করান। এই স্নেহের বন্ধন মুখ্যমন্ত্রীকে আবেগাপ্লুত করে তোলে। তিনি সকল বোনকে রাখীবন্ধনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তাঁদের ভালোবাসা ও আশীর্বাদের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাখীবন্ধন শুধু একটি উৎসব নয়, এটি ভ্রাতৃত্ব, ভালোবাসা, পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের প্রতীক। এই উৎসব ভাই-বোনের পবিত্র সম্পর্ককে আরও সুদৃঢ় করে এবং সমাজে ঐক্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়। সমাজের সকল ক্ষেত্রে নারীদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করাই আমাদের সরকারের লক্ষ্য বলেও তিনি উল্লেখ করেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত বোনেরা মুখ্যমন্ত্রীর সুস্বাস্থ্য ও রাজ্যের সার্বিক উন্নয়ন কামনা করেন। ভাই-বোনের এই স্নেহের মেলবন্ধনে মুখ্যমন্ত্রীর বাসভবন হয়ে ওঠে এক মিলনমেলায় পরিণত।রাখীবন্ধনের মাধ্যমে সমাজে ভাই-বোনের স্নেহ, পারস্পরিক শ্রদ্ধা ও ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় হোক—এই বার্তাই উঠে আসে আজকের এই অনুষ্ঠান থেকে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *