আগরতলা: শনিবার রাখীবন্ধন উৎসব উপলক্ষে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে এক আনন্দঘন ও হৃদয়স্পর্শী পরিবেশে রাখীবন্ধন উৎসব উদযাপন করা হয়। এই বিশেষ দিনে বিভিন্ন প্রান্ত থেকে আসা বোনেরা মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহার হাতে রাখী পরিয়ে তাঁকে শুভেচ্ছা, ভালোবাসা ও দীর্ঘায়ুর মঙ্গলকামনা জানান।সকাল থেকেই মুখ্যমন্ত্রীর বাসভবন ছিল উৎসবমুখর। বোনেরা ঐতিহ্যবাহী রীতি মেনে মুখ্যমন্ত্রীর হাতে রাখী বাঁধেন, কপালে […]
