আগরতলা।। নেশা বিরোধী অভিযানে আবারো সাফল্য আমতলী থানার পুলিশের ও গোয়েন্দা পুলিশের। জানা গেছে মঙ্গলবার দুপুরে আমতলী থানার সাব ইন্সপেক্টর রনব্রত ঘোষ সহ থানার অন্যান্য পুলিশ ও টিএসআর বাহিনী আগরতলা রেলওয়ে স্টেশন সংলগ্ন সড়কে ভেহিকেল চেকিংয়ে ছিল তখন এক যুবককে দুটি ট্রলি ব্যাগ নিয়ে রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছিল তখন পুলিশের সন্দেহ হলে খাঁকি গোয়েন্দা শাখার পুলিশ সহ ওই যুবকটিকে জিজ্ঞাসাবাদ করলে তার কথাবার্তায় পুলিশের সন্দেহ আরো বেড়ে যায়।

পরে সদরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং ফরেনসিক টিমের উপস্থিতিতে যুবকটির দুটি ট্রলি ব্যাগে তল্লাশি চালিয়ে প্রায় ১৮ কেজি শুকনো গাজা উদ্ধার করে। জানা গেছে ধৃত গাঁজা পাচারকারীর নাম রিলাক্স রিয়াং, তার বাড়ি গোমতী জেলার গর্জি তৈনানি এলাকায়। সেখানেই সমস্ত আইনি প্রক্রিয়ার মাধ্যমে শুকনো গাজা গুলি বাজেয়াপ্ত করে উদ্ধারকৃত শুকনো গাঁজাসহ তাকে থানায় নিয়ে আসা হয়।

এই বিষয়ে মঙ্গলবার দুপুরেই আমতলী থানার পুলিশ একটি এনডিপিএস মামলা নথিভুক্ত করে ধৃত চার যুবককে জোর জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। এই ব্যাপারে মঙ্গলবার বিকাল তিনটা নাগাদ আমতলী থানার ওসি ইন্সপেক্টর পরিতোষ দাস সাংবাদিকদের ক্যামেরার মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য তুলে ধরতে গিয়ে জানিয়েছেন প্রাথমিক জিজ্ঞাসা বাদে জানা গেছে সে এই শুকনো গাজা গুলি রেলে গৌহাটির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। পুলিশের প্রাথমিক তদন্তে এর সাথে জড়িত আরো বেশ কয়েকজনের নাম জানতে পেরেছে তবে তদন্তর স্বার্থে তিনি প্রকাশ করেননি।

ওসি ইন্সপেক্টর পরিতোষ দাস আরো জানিয়েছেন বুধবার ধৃত রিলাক্স রিয়াংকে আদালতে প্রেরণ করা হবে। আটককৃত গাজার আনুমানিক বাজার মূল্য ১ লক্ষাদিক টাকা হবে বলে জানা গেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *