আগরতলা।।সাম্প্রতিক সময়ে আগরতলা শহরে একাধিক টমটম চুরি হয়। এই চুরির পরিপ্রেক্ষিতে সুনির্দিষ্টভাবে অভিযোগ দায়ের করার পর পুলিশ টিম গঠন করে তদন্তে নামে এবং সফলতা সামনে আসে।
গোটা বিষয় নিয়ে পশ্চিম আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জি সংবাদ মাধ্যমকে অবগত করতে গিয়ে জানিয়েছেন টিম গঠন করে টমটম চুরির পরিপ্রেক্ষিতে বিশাল সফলতা অর্জিত হয়। তিনি দাবি করেন চুরি যাওয়া তিনটি টমটম একটা টমটমের ব্যাটারি এবং চুরি-কাণ্ডে ব্যবহৃত নাম্বার বিহীন বাইক সহ মোট তিন চোরকে আটক করেছে পশ্চিম থানার পুলিশ।পুলিশের বক্তব্য হচ্ছে শিবু সাহা নামে জনইক ব্যক্তি অন্যান্য সহযোগীদের সাথে নিয়ে এই কাজগুলো সংগঠিত করত।
ধৃতদের আদালতে প্রেরণ করে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে এই চোর চক্রের সাথে আর যদি কেউ জড়িত থাকে তাদেরকে সামনে আনার চেষ্টা হবে বলে দাবি করেছেন পশ্চিম আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জী।
এখানে উল্লেখ করা প্রয়োজন এই সময়ের মধ্যে শুধু টমটম চুরি না ,বিভিন্ন ক্ষেত্রেই অসামাজিক কাজগুলো শহর আগরতলা সহ সন্নিহিত জনপদ গুলোকে ভাবিয়ে তুলেছে। এই জায়গায় দাঁড়িয়ে পুলিশের এই সফলতা নিশ্চিতভাবে কৃতিত্বের দাবি রাখে।
