আগরতলা।। আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস উপলক্ষে বনদপ্তরের উদ্যোগে আয়োজিত হয় বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান। এবারের মূল প্রতিপাদ্য ছিল— “বৈশ্বিক লক্ষ্যের জন্য স্থানীয়ভাবে কাজ করা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনদপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা, বনদপ্তরের সচিব রবীন্দ্র কুমার সামল সহ বনদপ্তরের একাধিক আধিকারিক ও পরিবেশপ্রেমীরা।অনুষ্ঠানে বক্তারা বলেন, জীববৈচিত্র্য রক্ষা শুধু বন ও বন্যপ্রাণ সংরক্ষণের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং মানবজীবনের অস্তিত্ব রক্ষার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে স্থানীয় স্তরে গাছ লাগানো, বন রক্ষা এবং প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করার উপর জোর দেওয়া হয়।

বনদপ্তরের সচিব রবীন্দ্র কুমার সামল জানান, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণের বর্তমান পরিস্থিতিতে জীববৈচিত্র্য সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সাধারণ মানুষের অংশগ্রহণ ছাড়া এই লক্ষ্য পূরণ সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি, আলোচনা সভা এবং পরিবেশ রক্ষায় তরুণ প্রজন্মের ভূমিকা নিয়ে বিশেষ বার্তা তুলে ধরা হয়।বনদপ্তরের পক্ষ থেকে আগামী দিনেও পরিবেশ সংরক্ষণে একাধিক উদ্যোগ গ্রহণের কথা জানানো হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *