আগরতলা।। আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বন দপ্তরের উদ্যোগে আয়োজিত হয় যুবকদের জন্য এসএইচজি সিড মানি, সিআইজি-জেএলজি ঋণ এবং ড্রাইভিং লাইসেন্স বিতরণ কর্মসূচি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। এছাড়াও উপস্থিত ছিলেন দপ্তরের অন্যান্য আধিকারিক, বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধি ও উপভোক্তারা।অনুষ্ঠানের শুরুতে অতিথিদের উত্তরীয়, ফুলের তোড়া এবং গাছের চারা দিয়ে সংবর্ধনা জানানো হয়। […]
