আগরতলা।।বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল ১২৪ সিআরপিএফ ব্যাটেলিয়ানের জোয়ান মিথিলেশ রায়ের। ঘটনা আগরতলার গোয়ালা বস্তি এলাকায়।

জানা যায় মৃত সিআরপিএফ জোয়ান শালবাগান স্থিত সিআরপিএফ ক্যাম্পে কর্মরত ছিল। আজ বিকেলে কর্মস্থল থেকে তিনি উনার ভাড়াটিয়া বাড়িতে ফিরে আসেন। সেখানেই সুইচ অন করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হন সিআরপিএফ জোয়ান।

সেখান থেকে তাকে উদ্ধার করে আইএলএস হসপিটালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *