আগরতলা: দেশ বাঁচাও, মানুষ বাঁচাও, শিক্ষা ও সংবিধান রক্ষা করো, এক হও, জেগে ওঠো, এগিয়ে চলো’ — এই স্লোগানকে সামনে রেখে আগরতলায় অনুষ্ঠিত হলো জেন-জি সমাবেশ।দশরথ দেব স্মৃতি অডিটোরিয়ামে আয়োজিত এই সমাবেশে উপস্থিত ছিলেন SFI-এর সর্বভারতীয় নেত্রী ঐশী ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী-সহ বামপন্থী বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব ও সদস্যরা।সমাবেশে শিক্ষা, সংবিধান রক্ষা এবং দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিভিন্ন বক্তব্য তুলে ধরা হয়। পাশাপাশি যুবসমাজকে ঐক্যবদ্ধ হয়ে নিজেদের অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *