আগরতলা।।আগামী ৩০ তারিখ রাজ্য বিধানসভার একদিনের বিশেষ অধিবেশন আহ্বান করা হয়েছে। এই অধিবেশন কে সামনে রেখে আজ বিজনেস এডভাইসারি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

আজকের বৈঠক এবং আসন্ন একদিনের বিধানসভা অধিবেশন সম্পর্কে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সামনে অভিমত প্রকাশ করতে গিয়ে রাজ্যের পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন মূলত মহিলা সংরক্ষণ সংক্রান্ত যে বিল সেই বিল নিয়ে আলোচনা করার জন্য একদিনের এই বৈঠক অনুষ্ঠিত হবে। পাশাপাশি কোন পরিপ্রেক্ষিতে বা বিধানসভার আইনের কোন ধারা অনুযায়ী রাজ্যপালের অনুমোদন ছাড়াও অধ্যক্ষ শত প্রণোদিতভাবে এই বৈঠক আহ্বান করেছেন সেই বিষয়টাও মন্ত্রী রতনলাল নাথ তুলে ধরেন।

বিশেষ করে মন্ত্রী শ্রীনাথ দাবি করেন এই সময়ের মধ্যে রাজ্যের প্রয়াত মন্ত্রী কার্তিক কণা দেববর্মা এবং কিংবদন্তি শিল্পী আশা ভোঁসলের স্মৃতির চারণাও এই বৈঠকের মধ্য দিয়ে করা হবে।।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *