আগরতলা।। আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে চলতি বছরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ আগরতলায় কর্মরত সাংবাদিক ও চিত্রসাংবাদিকদের সন্তানদের সম্মানিত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এছাড়াও প্রেস ক্লাবের অন্যান্য সদস্য, বিশিষ্ট সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও উচ্চশিক্ষায় এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ প্রদান করেন।
তাঁরা বলেন, সাংবাদিকরা সমাজের জন্য নিরলসভাবে কাজ করে চলেছেন, সেই পরিশ্রমী পরিবারের সন্তানদের এই সাফল্য অত্যন্ত গর্বের বিষয়।মেয়র দীপক মজুমদার তাঁর বক্তব্যে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, অধ্যবসায়, শৃঙ্খলা ও লক্ষ্য নির্ধারণের মাধ্যমেই জীবনে সাফল্য অর্জন সম্ভব।
তিনি আগরতলা প্রেস ক্লাবের এই উদ্যোগকে প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের হাতে স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। পুরো অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর ও অনুপ্রেরণামূলক পরিবেশে
