আগরতলা।।এডিসি নির্বাচনের ফলাফল ঘোষিত হওয়ার পর আজ ভারতীয় জনতা পার্টির প্রদেশ কার্যালয়ে নির্বাচন পরবর্তী পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়।

এই বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা সহ বিজেপি দলের প্রদেশ কমিটির দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন স্তরের নেতৃত্বরা নিজেদের মতো করে এই সময়ের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা এবং পর্যালোচনা তুলে ধরেন। বিশেষ করে এডিসি নির্বাচন পরবর্তীতে বিজেপি দলের পরবর্তী সংগঠনিক এবং রাজনৈতিক রণকৌশল বিস্তৃতভাবে আলোচনা হয় বলে সুত্র মারফত জানা গেছে।

এদিকে এই বৈঠক সম্পর্কে উপস্থিত সংবাদ মাধ্যমের সামনে নিজের প্রতিক্রিয়া তুলে ধরতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক শাহ দাবী করেন আজকের বৈঠকে আলোচিত হয়েছে যেভাবে এডিসি নির্বাচনে বিজেপি দল এককভাবে লড়াই করেছে এটাই ঠিক। পাশাপাশি মুখ্যমন্ত্রী দাবি করেছেন আপাতত রাজনৈতিক পরিস্থিতির নিরিখে আগামী ভিসি নির্বাচনেএককভাবেই দল লড়বে বলে সিদ্ধান্ত হয়েছে।

যদিও ২০২৮ বিধানসভা নির্বাচনে কি হবে এটা নিয়ে মুখ্যমন্ত্রী এখনই স্পষ্ট করে কিছু জানাতে পারেনি।এদিকে বিভিন্ন জায়গায় ভিলেজ কাউন্সিল দখল করা হচ্ছে এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন এটা মানা যায় না এটা অনৈতিক। পাশাপাশি সরকারি কর্মচারীদের কটাক্ষ করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন সরকারি কর্মচারীদের একটা ভালো সংখ্যক মথাকে ভোট দিয়েছে, তারাই বিবেচনা করুক মথা এই কাজ ঠিক করছে কিনা।

আজকে অমরপুরে ছবিমুড়াতে সাধারণ পর্যটকদের প্রবেশ অধিকার একদল মথা কর্মী সমর্থক বন্ধ করে দিয়েছে এই নিয়ে মুখ্যমন্ত্রী বলেন এটা ঠিক না, তবে গোটা বিষয় খোঁজ করে দেখা হচ্ছে বলে দাবি করেন তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *