আগরতলা প্রতিনিধি:আসন্ন আগরতলা পুর নিগম নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস মনোনীত প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচারে নামল অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেস।
সংগঠনের উদ্যোগে আগরতলা শহরে এক মিছিলের আয়োজন করা হয়।মিছিল থেকে আগরতলা পুর নিগমের প্রতিটি ওয়ার্ডে কংগ্রেস মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানানো হয়। এতে সংগঠনের নেতৃত্ব, কর্মী ও সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।
এ সময় কংগ্রেস প্রার্থীদের সমর্থনে স্লোগান ও প্রচারের মাধ্যমে সাধারণ মানুষের কাছে দলের বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেন সংগঠনের সদস্যরা।আসন্ন পুর নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার কর্মসূচি জোরদার হয়েছে। সেই আবহে অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেসের এই মিছিল কংগ্রেসের নির্বাচনী প্রচারে নতুন মাত্রা যোগ করল।
