শান্তির বাজার।। আগামীকাল এডিসি নির্বাচনের গণদেবতার রায় প্রকাশকে সামনে রেখে শান্তিরবাজার মহকুমাশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয় এক সাংবাদিক সম্মেলন। ২৬ নং বীরচন্দ্র কলসী আসনের ভোট গণনা হবে এই কার্যালয়েই। বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটা নাগাদ রিটার্নিং অফিসার তথা মহকুমাশাসক শান্তি রঞ্জন চাকমা সাংবাদিকদের জানান, আগামীকাল সকাল ৮টা থেকে শুরু হবে গণনার কাজ। কাউন্টিং হলে মোট ১২টি টেবিল […]
