আগরতলা।। গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা এবং স্বনির্ভর গোষ্ঠীর আর্থিক স্বাবলম্বিতা বৃদ্ধির লক্ষ্যে বৃহস্পতিবার আগরতলার লোক ভবনে একটি বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়।এই অনুষ্ঠানে স্বনির্ভর গোষ্ঠীগুলির (SHG) সদস্যদের মধ্যে হাঁসের বাচ্চা ও মুরগির ছানা বিতরণ করা হয়।

মোট পাঁচটি স্বনির্ভর গোষ্ঠীর হাতে আনুষ্ঠানিকভাবে এই সামগ্রী তুলে দেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু।অনুষ্ঠানে রাজ্যপাল বলেন, হাঁস ও পোলট্রি পালন গ্রামীণ পরিবারের জন্য একটি লাভজনক ও টেকসই জীবিকা হতে পারে। এর মাধ্যমে মহিলাদের আয় বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং আত্মনির্ভরশীলতা বাড়বে বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের আধিকারিক, স্বনির্ভর গোষ্ঠীর সদস্য এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উপভোক্তারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *