আগরতলা।। ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে সোমবার কোর কমিটির বৈঠক শেষে মঙ্গলবার মন্ত্রীদের নিয়ে রাজ্য অতিথিশালায় বৈঠক অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতৃত্ব, মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা, বিজেপি রাজ্য সভাপতি অভিষেক দেবরায় সহ রাজ্য সরকারের কেবিনেট মন্ত্রীরা।
প্রকৃতপক্ষে রাজ্যে বিজেপির সাংগঠনিক ভিতকে শক্তিশালী করার লক্ষ্যেই এই সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। মূলত দল এবং সরকারের মধ্যে পারস্পরিক মেলবন্ধনের মাধ্যমে রাজ্যের উন্নয়নের ধারাকে গতিশীল করা এবং মাঠ পর্যায়ে কর্মীদের কাছে সমস্ত প্রকারের সরকারি প্রকল্পগুলির সুবিধা সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছাচ্ছে কিনা তা তদারকি করার জন্য কর্মীদের উৎসাহিত করার জন্য এই বৈঠক।
বৈঠকে আগামী ২০২৮ সালের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার যাতে পুনঃপ্রতিষ্ঠা হয় তার জন্য সংগঠনের বিস্তার ও কার্যকর্তাদের চাঙ্গা করার জন্য বিশেষ কর্মসূচি গ্রহণ করার লক্ষ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
