আগরতলা।।দুই দুইটি এনডিপিএস মামলার অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হল পূর্ব আগরতলা থানার পুলিশ। ধৃতের নাম অনির্বাণ দাস (ওরফে পাপাই), বাড়ি জগহরিমুড়া এলাকায় বলে জানা গেছে।

পুলিশ সূত্রে আরো জানা গেছে, গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে পূর্ব আগরতলা থানার ওসি সুব্রত দেবনাথের নেতৃত্বে আড়ালিয়া বাইপাস সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। ধৃত অনির্বাণ দাসের বিরুদ্ধে পূর্বে দুইটি NDPS Act-এর মামলা রয়েছে বলে জানা গেছে।রবিবার তাকে আদালতে পেশ করা হয়।

পুলিশ জানিয়েছে, এই গ্রেফতারের মাধ্যমে মাদক চক্রের সঙ্গে যুক্ত আরও তথ্য সামনে আসতে পারে বলে আশা করা হচ্ছে। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *