আগরতলা: রাজ্যের ধারাবাহিক উন্নয়নের কথা তুলে ধরে আজ রথযাত্রার শুভদিনে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা বলেন ত্রিপুরায় উন্নয়নের রথ চলছে।তিনি বলেন, রাজন্য আমলের স্মৃতি বিজড়িত বিভিন্ন মন্দির সহ সবকিছুর সংস্কার করে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা হচ্ছে।
আজ আগরতলার পুরাতন মোটরস্ট্যান্ডস্থিত নবরূপে সজ্জিত শ্রী শ্রী নৃসিংহ দেবতা ও শ্রীশ্রী রাম-জানকী মন্দিরে মুখ্যমন্ত্রী বলেন এই মন্দিরে তিনি ছোটবেলায় বহুবার গিয়েছেন। এই মন্দিরকে এলাকার আধ্যাত্মিক কেন্দ্র বলেও উল্লেখ করেন তিনি।সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন মিথ্যাচারের ইনস্টিটিউশন হচ্ছে মেলার মাঠের সিপিএম অফিস এবং এর শাখা সংগঠন।
এছাড়াও, পুলিশকে নিয়ে বিরোধী দলনেতার বক্তব্যের তীব্র নিন্দা করেন তিনি। মন্দিরে মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডঃ বিশাল কুমার ও পুলিশ সুপার নমিত পাঠক সহ অন্যান্যরা।নবরূপে সজ্জিত এই মন্দিরে রাজ্যবাসী সার্বিক কল্যাণে প্রার্থনা করেন মুখ্যমন্ত্রী।
