আগরতলা: গুরু পূর্ণিমা উপলক্ষে বুধবার আগরতলার জগন্নাথ জিউ মন্দিরে বিশেষ পূজার্চনায় অংশ নেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। এদিন তিনি মন্দিরে পূজা-অর্চনা করে রাজ্যের শান্তি, সমৃদ্ধি ও সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন।

পূজার্চনা শেষে মুখ্যমন্ত্রী গুরু পূর্ণিমার তাৎপর্য তুলে ধরে বলেন, ভারতীয় সংস্কৃতিতে গুরুর স্থান সর্বোচ্চ। জ্ঞান, আদর্শ ও মূল্যবোধের মাধ্যমে সমাজ গঠনে গুরুর অবদান অনস্বীকার্য।

এদিন তিনি গুরু পূর্ণিমা উপলক্ষে রাজ্যের সকল নাগরিককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পাশাপাশি সকলের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।

গুরু পূর্ণিমা উপলক্ষে জগন্নাথ জিউ মন্দিরে ভক্তদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করেন অসংখ্য ভক্ত।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *