আগরতলা: গুরু পূর্ণিমা উপলক্ষে বুধবার আগরতলার জগন্নাথ জিউ মন্দিরে বিশেষ পূজার্চনায় অংশ নেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। এদিন তিনি মন্দিরে পূজা-অর্চনা করে রাজ্যের শান্তি, সমৃদ্ধি ও সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন। পূজার্চনা শেষে মুখ্যমন্ত্রী গুরু পূর্ণিমার তাৎপর্য তুলে ধরে বলেন, ভারতীয় সংস্কৃতিতে গুরুর স্থান সর্বোচ্চ। জ্ঞান, আদর্শ ও মূল্যবোধের মাধ্যমে সমাজ গঠনে গুরুর অবদান অনস্বীকার্য। […]
