আগরতলা।। আই সি ডি এস কর্মীদের গ্রাজুইটিসহ ৮ দফা জরুরী দাবিতে ত্রিপুরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পারস ইউনিয়ন ত্রিপুরা রাজ্য ও কমিটির উদ্যোগে আগরতলায় প‍্যারাডাইস চৌমুহনীতে গন অবস্থানের আয়োজন করা হয়।

গোটা বিষয় নিয়ে বক্তব্য রাখতে গিয়ে শ্রমিক নেতা প্রাক্তন মন্ত্রী মানিক দে দাবি করেন বরাবর অঙ্গনওয়াড়ি কর্মী এবং হেলপারদের সাথে বিমাতৃসুলভ আচরণ করা হচ্ছে। আজকের কর্মসূচি থেকে মানিক দে দাবী করেন বামফ্রন্ট সরকারের সময় যতবার মহার্ঘ ভাতা ঘোষণা করা হতো ততবারই অঙ্গনারী ওয়ার্কার্স এবং হেলপারদের জন্য কিছু না কিছু বরাদ্দ থাকতো।

তবে বর্তমানে অন্যান্য সরকারি কর্মচারীদের নানা সময়ে সুযোগ সুবিধা প্রদান করা হলেও অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের ক্ষেত্রে সরকার ভূমিকা গ্রহণ করছে না।অথচ সরকারি কোন কর্মসূচি থাকলেই অঙ্গনারী ওয়ার্কার্স এবং হেলপারদের সেখানে নিয়োজিত করা হচ্ছে। শুধু তাই না সরকারি কর্মসূচি ছাড়াও দলীয় কর্মসূচিতেও তাদেরকে ব্যবহার করা হচ্ছে। সেখানে তাদের উপস্থিতি না থাকলে তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হবে বলেও হুমকি-ধমকি দেওয়া হয়।

এই অবস্থায় অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স ও হেলপাররা প্রায় সময়ই হেনস্থার শিকার হয়। মানিক দে দাবি করেন এই সমস্ত বর্বরতা অবিলম্বে বন্ধ করতে হবে। ইতিমধ্যে অঙ্গনারী ওয়ার্কার্স এবং হেলপারদের তরফ থেকে দায়েরকৃত মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট সমস্ত প্রকারের সুযোগ সুবিধা প্রদান করার নির্দেশ প্রদান করলেও রায় কার্যকর হচ্ছে না বলে আজকের কর্মসূচি থেকে বিস্ফোরক মন্তব্য সামনে আসে।

মানিক দে দাবি করেন সুপ্রিমকোর্ট এবং হাইকোর্টের রায়কে মান্যতা প্রদান করতেই হবে। সে ক্ষেত্রে বর্তমান সরকার সুপ্রিম কোর্টের রায় কে মান্যতা দিয়ে অঙ্গনারী ওয়ার্কার ও হেল্পারদের প্রতি সুবিচার করার দাবি করেন মানিক দে

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *