ওয়েব ডেস্ক জনদর্পন। ঘন কুয়াশায় দৃশ্যমানতা কমে যাওয়ায় বিপাকে যান চলাচল। শীতের আগমনের সঙ্গে উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্যে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।
ভারতীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার অসম ও মেঘালয়ের বিচ্ছিন্ন কিছু এলাকায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরাতেও ২৮ নভেম্বর পর্যন্ত কুয়াশার প্রভাব থাকতে পারে।
এর ফলে সড়ক, রেল ও বিমান পরিষেবায় বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। বিশেষ করে ভোর ও রাতের সময় দৃশ্যমানতা কমে যাওয়ায় দুর্ঘটনার ঝুঁকি বাড়তে পারে।
গাড়িচালকদের ফগ লাইট ব্যবহার, নির্ধারিত গতিতে যান চালানো এবং যাত্রার আগে পরিবহণ পরিষেবার সর্বশেষ পরিস্থিতি জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।।
source nd image courtesy copy from Google images..
