আগরতলা: সাধারণ মানুষের হারিয়ে যাওয়া ২৮টি মোবাইল ফোন উদ্ধার করল এয়ারপোর্ট থানার পুলিশ। শনিবার মোবাইলগুলোর প্রকৃত মালিকদের ডেকে তাদের হাতে তুলে দেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, বিজ্ঞান ও প্রযুক্তির সাহায্যে এই মোবাইলগুলি উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রাজ্যের বিভিন্ন স্থান থেকে ২৫টি এবং দিল্লি, বিহার ও রাজস্থান থেকে ৩টি মোবাইল উদ্ধার হয়েছে।

এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এনসিসি এসডিপিও সুব্রত বর্মন জানান, হারিয়ে যাওয়া মোবাইলগুলি উদ্ধারে এয়ারপোর্ট থানার পুলিশ তৎপরতার সঙ্গে কাজ করছে। উন্নত প্রযুক্তি ব্যবহার করেই এই সাফল্য মিলেছে। মোবাইল ফিরে পেয়ে খুশি প্রকৃত মালিকরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *