আগরতলা।। আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিকদের নিয়ে অনুষ্ঠিত হল ‘বার্তা আলাপ’ শীর্ষক এক আলোচনা সভা। অনুষ্ঠানে কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের ১২ বছরের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ, জনকল্যাণমূলক প্রকল্প এবং দেশের সার্বিক অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার সহ বিশিষ্ট সাংবাদিক সহ অন্যান্য ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বরা। রাজীব ভট্টাচার্য তার বক্তব্যে গত ১২ বছরে অবকাঠামো উন্নয়ন, ডিজিটাল পরিষেবার সম্প্রসারণ, সামাজিক সুরক্ষা, অর্থনৈতিক সংস্কার, যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য, শিক্ষা এবং বিভিন্ন জনমুখী প্রকল্পের বাস্তবায়ন নিয়ে মতামত তুলে ধরেন।

রাজিব ভট্টাচার্য বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এই ১২ বছর শুধু ১২ বছর নয় এই ১২ বছর দেশের মানুষের বিশ্বাস অর্জনের ১২ বছর, এই ১২ বছর হল উন্নয়নের ১২ বছর, এই ১২ বছর দেশের দরিদ্র, কৃষক, প্রান্তিক অংশের মানুষের উন্নয়নের ১২ বছর। এই ১২ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশকে এক নতুন দিশা দেখিয়েছেন।

শিক্ষাই হোক কিংবা স্বাস্থ্য, অর্থনীতি, দেশের সুরক্ষা এবং অখন্ডতা কিভাবে রক্ষা করতে হয় তা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করে দেখিয়েছেন। বিকশিত ভারত গঠনের জন্য প্রধানমন্ত্রীর যে নিরলস প্রচেষ্টা তা প্রমাণ করে প্রধানমন্ত্রীর দেশের প্রতি তাঁর আত্মনিয়োগ। তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে আজ ভারতবর্ষ অর্থনীতিতে বুনিয়াদ হয়েছে। লোকাল ফর ভোকাল এই স্লোগানের সঠিক বাস্তবায়ন করে দেখিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের দরিদ্র অংশের মানুষের কাছে অর্থ পৌঁছে দিতে জিরো ব্যালেন্সে তাদের একাউন্ট খুলিয়েছেন। কারণ পূর্বে কেন্দ্র থেকে ১০০ টাকা আসলে মাত্র পনেরো টাকা মানুষের কল্যাণে ব্যয় হতো বলে রাজীব গান্ধী বলেছিলেন।

কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওনার দূরদর্শিতায় কেন্দ্র থেকে বিভিন্ন প্রকল্পে অর্থ রাশি সরাসরি ভুক্তাদের একাউন্টে দিয়ে দেওয়া হচ্ছে । এতে করে মাঝপথে কেউই প্রকল্পের অর্থ রাশি নয় ছয় করতে পারছেনা। তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বে এক অখন্ড ভারত, বিকশিত ভারত এবং সুরক্ষিত ভারত গঠিত হয়েছে। পাশাপাশি গণতন্ত্রে সংবাদমাধ্যমের ভূমিকা এবং সরকার ও জনগণের মধ্যে তথ্য আদান-প্রদানে সাংবাদিকদের দায়িত্ব নিয়েও আলোচনা হয়।

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্নোত্তর পর্বও অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সংবাদমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *