আগরতলা ।। আজ শুভ জামাই ষষ্ঠী উপলক্ষে লক্ষ্মীনারায়ণ মন্দিরে সকাল থেকেই ভক্তদের ব্যাপক সমাগম লক্ষ্য করা গেছে। বিশেষ করে বহু মা তাঁদের সন্তান ও জামাইদের মঙ্গল কামনায় মন্দিরে এসে পুজো-অর্চনা ও প্রার্থনায় অংশ নেন। ভক্তদের বিশ্বাস, এই পবিত্র তিথিতে দেবতার আশীর্বাদ লাভ করলে পরিবারে সুখ, শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে।

মন্দিরে আগত মায়েরা জানান, তাঁরা নিজেদের জামাই ও সন্তানদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্রার্থনা করেছেন। পাশাপাশি রাজ্যের সকল মানুষের কল্যাণ, শান্তি ও উন্নতির কামনাও করেছেন তারা। তাঁদের মতে, পারিবারিক বন্ধনকে আরও দৃঢ় করে তুলতে এবং সমাজে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে এই ধরনের ধর্মীয় ও সামাজিক উৎসবের বিশেষ গুরুত্ব রয়েছে।

এদিকে মন্দিরের পুরোহিত জানান, এ বছরের ষষ্ঠী নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছে, তা সম্পূর্ণ সঠিক নয়। তাঁর বক্তব্য অনুযায়ী, এই ষষ্ঠী জ্যৈষ্ঠ মাসের মধ্যেই পড়েছে এবং মল মাসে পড়েনি। তাই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই তিথির পূর্ণ গুরুত্ব ও মাহাত্ম্য রয়েছে। তিনি আরও বলেন, বর্তমানে অনেক মানুষ বিভিন্ন অপসংস্কার ও ভুল ধারণার প্রতি বেশি গুরুত্ব দিচ্ছেন, যার ফলে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। প্রকৃত ধর্মীয় শাস্ত্র ও আচার-অনুষ্ঠান সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

পুরোহিত বলেন, ভগবানের কৃপায় এই শুভ ষষ্ঠী সকলের জীবনে মঙ্গল, সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক। সেই প্রার্থনায় আজ মন্দির প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে ভক্তদের উপস্থিতি ও ধর্মীয় আবহে।”BYTE….POROHIT

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *