আগরতলা।। লহিয়া লজিস্টিক পার্ক খয়েরপুর এলাকা থেকে ১৪৩৫ বোতল এস কফ সিরাপ সহ ২ জন কে গ্রেফতার করে বোধজং নগর থানার পুলিশ!যার বাজার মূল্য প্রায় ৪ লাখ টাকা বলে জনান সেকেন্ড ওসি পরীক্ষিত দেববর্মা।

তিনি জানান গতকাল রাতে ডেলিভারি প্রাইভেট লিমিটেড খয়েরপুর থেকে একটি খবর আসে যে তাদের মেশিনে কিছু মালামাল সন্দেহজনক ভাবে রক্ষিত আছে। এই খবর পেয়ে খয়েরপুর আউটপোষ্টের ওসি এবং বোধজং থানার পুলিশ মিলে একটা টিম গঠন করে জিরানিয়া ডিসিএম সহ ওই সন্দেহজনক প্যাকেটগুলি খুলে পরীক্ষা করা হয়। পাঁচটি প্লাস্টিকের প্যাকেটে মোট ১৪৩৫ বোতল এসকাপ সিরাপ উদ্ধার করা হয়।

পরবর্তীতে এই মাল গুলির প্রাপকের নাম ও তথ্য সংগ্রহ করে ডেলিভারি বয়ের মাধ্যমে আগরতলা কুঞ্জবন ভুলাগিরি এলাকা থেকে দুজনকে আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে এনডিপিএস আইনে একটি মামলা নথিভুক্ত করে বৃহস্পতিবার তাদের আদালতে প্রেরণ করা হয়।

তাদেরকে রিমান্ডে এনে এই ঘটনার সঙ্গে আরো কারা কারা জড়িত তা বের করার চেষ্টা করা হবে বলে ও জানান তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *