আগরতলা।। আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবিলায় কঠোর ও সমন্বিত বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানাল ভারত। রাষ্ট্রসঙ্ঘের ৮১তম সাধারণ অধিবেশনের ষষ্ঠ কমিটির “Measures to Eliminate International Terrorism” শীর্ষক আলোচনায় ভারতের জাতীয় বক্তব্য তুলে ধরেন সাংসদ বিপ্লব কুমার দেব।

নিজের বক্তব্যে বিপ্লব কুমার দেব বলেন, আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত ‘জিরো টলারেন্স’ নীতিতে অটল। সন্ত্রাসবাদী সংগঠন, তাদের অর্থের জোগানদাতা এবং যারা সন্ত্রাসবাদীদের নিরাপদ আশ্রয় প্রদান করে—তাদের বিরুদ্ধে কার্যকর ও দৃঢ় আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণের প্রয়োজন রয়েছে বলে তিনি উল্লেখ করেন।তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে ভারত আন্তর্জাতিক ক্ষেত্রে সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান তুলে ধরে আসছে।

সন্ত্রাসবাদ মোকাবিলায় কেবল কোনও একটি দেশের প্রচেষ্টা যথেষ্ট নয়; এর বিরুদ্ধে আন্তর্জাতিক – সমন্বিত ও সিদ্ধান্তমূলক পদক্ষেপ প্রয়োজন। বিপ্লব কুমার দেবের বক্তব্যে সন্ত্রাসবাদের অর্থায়ন বন্ধ করা, সন্ত্রাসী নেটওয়ার্কের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং তাদের নিরাপদ আশ্রয়দাতাদের জবাবদিহির আওতায় আনার ওপর গুরুত্ব দেওয়া হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *