আগরতলা।। রাজধানী আগরতলায় ফের অবৈধ দখলদারির বিরুদ্ধে অভিযান চালালো আগরতলা পুরনিগম। শুক্রবার শহরের লেক চৌমুনি বাজার, শকুন্তলা রোড এবং হরিগঙ্গা বসাক রোড এলাকায় ব্যাপক উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে রাস্তা ও ফুটপাত দখল করে থাকা অস্থায়ী দোকান, অবৈধ স্থাপনা এবং বিভিন্ন প্রতিবন্ধকতা সরিয়ে দেওয়া হয়। পুরনিগমের আধিকারিক, কর্মী এবং পুলিশ বাহিনীর উপস্থিতিতে অভিযান সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।পুরনিগম সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রাস্তা ও ফুটপাত দখল হয়ে থাকায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল এবং পথচারীদের দুর্ভোগ বাড়ছিল। সেই সমস্যা দূর করতেই এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।এদিন ব্যবসায়ীদের সরকারি নিয়ম মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হয়।

পাশাপাশি সতর্ক করে দেওয়া হয়, ভবিষ্যতে কেউ পুনরায় সরকারি জমি, রাস্তা বা ফুটপাত দখল করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *