আগরতলা।। আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্তের উদ্যোগে ১৩ প্রতাপগড়ের ৪১ ও ৪৩ নম্বর ওয়ার্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়।

প্রতাপগড় ইংলিশ মিডিয়াম স্কুলের কমিউনিটি হলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উচ্চশিক্ষা মন্ত্রী কিশোর বর্মন, মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উচ্চশিক্ষা মন্ত্রী কিশোর বর্মন বলেন জীবনে কোন কোন ক্ষেত্রে বিশেষ সাফল্যের জন্য আমরা কেউ প্রশংসা করুক বা সংবর্ধনা প্রদান করুক সেটা আশা করে থাকি।

পূর্বে এই ধরনের সংবর্ধনা কোন সরকারি কিংবা বেসরকারি উদ্যোগে অনুষ্ঠিত হতো না। কিন্তু বর্তমানে সরকারি এবং বেসরকারি উভয় তরফেই এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। এতে করে ছাত্রছাত্রীরা তাদের সাফল্যের জন্য যেভাবে সংবর্ধিত হচ্ছেন তাতে তাদের আগামী দিনের কর্মজীবনের নতুন প্রেরণা যোগাবে।

বিশেষ করে স্থানীয় এলাকাবাসীর কিংবা পিতা-মাতার কাছ থেকে এই প্রশংসা কারো ব্যক্তিগত জীবনের মোড় ঘুরিয়ে দেয়। তাদেরকে আগামী দিনের পথ চলার ক্ষেত্রে একটি বিশেষ অনুপ্রেরণা জুগিয়ে তাদের লক্ষ্যমাত্রায় পৌঁছে দিতে সাহায্য করে।

মন্ত্রী আশা প্রকাশ করেন, এই স্বীকৃতি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াবে এবং দেশ ও সমাজের কল্যাণে কাজ করার প্রেরণা জোগাবে।অনুষ্ঠানে কৃতী পড়ুয়াদের হাতে স্মারক ও সম্মাননা তুলে দেওয়া হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *