রাজ্যের প্রশাসনিক কাজে ডিজিটাল রূপান্তরের পথে আরও এক ধাপ এগোল তপশিলি জাতি কল্যাণ দফতর, মৎস্য দফতর এবং প্রাণী সম্পদ বিকাশ দফতর। ‘মাই সারথী অ্যাপ’-এর মাধ্যমে শুরু হলো উন্নত ডাটা মনিটরিং ব্যবস্থা।

মহাকরণের অফিসে সংশ্লিষ্ট দফতরগুলোর দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুধাংশু দাস-এর উপস্থিতিতে এই ডাটা মনিটরিং প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আধিকারিকদের উপস্থিতিতে অ্যাপটির কার্যপ্রণালী ও ব্যবহার পদ্ধতি তুলে ধরা হয়।

মন্ত্রী জানান, স্বচ্ছতা, দ্রুততা এবং জবাবদিহিতা নিশ্চিত করাই এই অ্যাপের প্রধান উদ্দেশ্য। এই ব্যবস্থার মাধ্যমে প্রতিটি দফতরের কাজের পূর্ণাঙ্গ তথ্য রিয়েল টাইমে পাওয়া যাবে বলে তিনি উল্লেখ করেন। এই অ্যাপের মাধ্যমে দফতরগুলোর প্রতিটি প্রকল্পের অগ্রগতি, পরিকল্পনা ও বাস্তবায়নের তথ্য নিয়মিতভাবে আপলোড করা হবে। পাশাপাশি বৈঠকের মিনিটস সংরক্ষণ থাকায় ভবিষ্যৎ মূল্যায়ন ও সিদ্ধান্ত গ্রহণ আরও সহজ হবে।

প্রশাসনিক মহলের মতে, এই ডিজিটাল প্ল্যাটফর্ম চালু হওয়ার ফলে দফতরগুলোর মধ্যে সমন্বয় বাড়বে এবং সাধারণ মানুষও পরিষেবার ক্ষেত্রে দ্রুত ও স্বচ্ছ সুবিধা পাবেন।ডিজিটাল গভর্ন্যান্সের দিকে রাজ্যের এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন প্রশাসনিক বিশেষজ্ঞরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *