আগরতলা।। বৃহস্পতিবার সকালে মহারাজগঞ্জ বাজারের নেতাজি মূর্তির পাদদেশ থেকে স্কুটি চুরির অভিযোগ ওঠে। স্কুটির মালিক বিমল পোদ্দার মহারাজগঞ্জ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন।অভিযোগ পেয়েই তদন্তে নামে পূর্ব থানার পুলিশ। শুরু হয় তল্লাশি।

আর মাত্র দুই ঘণ্টার মধ্যেই আর.কে.নগর এলাকা থেকে দুই অভিযুক্তকে আটক করে পুলিশ। উদ্ধার করা হয় চুরি যাওয়া স্কুটি।এদিকে, পৃথক অভিযানে ২৩০ বোতল বিলিতি মদসহ দুইজনকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজারমূল্য প্রায় এক লক্ষ টাকা।পাশাপাশি চন্দ্রপুর এলাকা থেকে চুরি যাওয়া তিনটি জলের মোটরও উদ্ধার করেছে পুলিশ।

স্কুটি চুরি থেকে বেআইনি মদ উদ্ধার—একাধিক অভিযানে সাফল্য পূর্ব থানার পুলিশের। আটক চারজনকে বৃহস্পতিবার আদালতে তোলা হবে বলে জানিয়েছেন পূর্ব থানার ওসি কৃষ্ণধন সরকার।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *