আগরতলা।। রাজযোগিনী ব্রহ্মাকুমারী কবিতা দিদির তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবিবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রামনগর ৫ নম্বর রোড স্থিত ব্রহ্মাকুমারীজ রামনগর কেন্দ্রে এই রক্তদান শিবির হয়েছে।

শিবিরে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, ব্রহ্মাকুমারীজ রামনগর কেন্দ্রের ইনচার্জ ব্রহ্মাকুমারী মমতা সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র জীবনের শ্রেষ্ঠ মানব ধর্ম পালনের জন্য রক্তদাতাদের অভিনন্দন জানান। তিনি বলেন ,এই রক্তের বিনিময়ে একটি মুমূর্ষু মানুষ তার জীবন ফিরে পাবে। আরো তিনটি প্রাণ সাহায্য পাবে।

মেয়র আরো বলেন, রক্তদানে দাতাদেরও উপকার হয়। রক্তদানের প্রয়োজনীয়তা এবং উপকারিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন মেয়র তথা রামনগর কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *