আগরতলা।। রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করা তার পাশাপাশি নেশা মুক্ত ত্রিপুরা গড়ার সহ বিভিন্ন দাবি নিয়ে পুলিশ হেডকোয়ার্টারে পুলিশের মহা নির্দেশকের কাছে ডেপুটেশন প্রদান করে ডি ওয়াই এফ আই ও টি ওয়াই এফ।
ডিওয়াইএফের রাজ্য সভাপতি পলাশ ভৌমিক জানান বিগত আট বছরে বিজিপি সরকারের শাসনকালে রাজ্যের আইন-শৃঙ্খলা ভেঙ্গে পড়েছে। সারা রাজ্যের একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একদিকে যেমন মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করা হয়েছে, অন্যদিকে রাজ্যে একটা দুষ্কৃতির রাজ, লুটের রাজত্ব কায়েম করা হয়েছে। প্রতিদিন চুরি ছিনতাই এর মতো ঘটনা আমাদের রাজ্যে বেড়েই চলছে।
মহিলারা আক্রান্ত হচ্ছেন, যুবতীরা আক্রান্ত হচ্ছেন, স্কুলছাত্রীরা আক্রান্ত হচ্ছেন। এর পাশাপাশি ভয়ঙ্কর ভাবে রাজ্যে সর্বত্র নেশা কারবারিদের দৌরাত্ম্য বেড়েই চলেছে। রাজ্য একটা নেশার সাগরে পরিণত হয়েছে। সেই ক্ষেত্রে পুলিশ যেভাবে আইনের শাসন প্রতিষ্ঠা করতে ভূমিকা গ্রহণ করার কথা সেখানে পুলিশ ও নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। পলাশ ভৌমিক জানান বর্তমানে এমন এক পরিস্থিতি সৃষ্টি হয়েছে পুলিশের ও নিরাপত্তা নাই তাই পুলিশ মহা নির্দেশকের কাছে পুলিশে নিরাপত্তা বিধানের জন্য দাবি জানানো হবে।
তিনি জানান গত কয়েকদিন আগে বটতলা থেকে এক ট্রাফিক পুলিশের সাব-ইন্সপেক্টর কে দুষ্কৃতিকারীরা অপহরণ করে নিয়ে যায়। রাজধানীর বুকে এই ধরনের ঘটনা মানুষের মনে আশঙ্কার সৃষ্টি করেছে। তাই এই পরিস্থিতিতে রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা, গণতান্ত্রিক অধিকার রক্ষা করা, এবং সর্বোপরি রাজ্যে একটি শান্তির পরিবেশ তৈরি করার লক্ষ্যে এই সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে পুলিশ মহা নির্দেশকের নিকট ডেপুটেশন প্রদান করা হচ্ছে।
দাবিগুলি বাস্তবায়িত না হলে ডিওয়াইএফআই ভবিষ্যতে আরো কঠোর আন্দোলনে নামবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
