আগরতলা।। ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচনকে সামনে রেখে সোমবার এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুদীপ রায় বর্মন সংবিধান বাঁচাও মঞ্চের প্রতি সমর্থন ব্যক্ত করেন।
তিনি বলেন, আইনজীবী সমাজ গণতন্ত্র ও বিচারব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। তাই বার অ্যাসোসিয়েশনের নির্বাচন শুধুমাত্র একটি সংগঠনের নির্বাচন নয়, এটি ন্যায়বিচার ও সাংবিধানিক মূল্যবোধ রক্ষার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত।
বক্তব্যে তিনি আইনজীবীদের স্বাধীন মতপ্রকাশ, পেশাগত মর্যাদা এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন যে আইনজীবীরা নিজেদের বিবেচনায় যোগ্য নেতৃত্ব নির্বাচন করবেন এবং বার অ্যাসোসিয়েশনের মর্যাদা অক্ষুণ্ণ রাখবেন।
এদিন সংবিধান বাঁচাও মঞ্চের প্রতিনিধিরাও নির্বাচনে তাদের অবস্থান ও লক্ষ্য সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তারা দাবি করেন, আইনজীবীদের স্বার্থরক্ষা, পেশাগত পরিবেশের উন্নয়ন এবং সাংবিধানিক মূল্যবোধকে সমুন্নত রাখাই তাদের মূল লক্ষ্য।ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন ঘিরে ইতিমধ্যেই আইনজীবী মহলে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে।
বিভিন্ন পক্ষ নিজেদের অবস্থান তুলে ধরতে শুরু করেছে। বিধায়ক সুদীপ রায় বর্মণের সমর্থন নির্বাচনী সমীকরণে কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা।
