আগরতলা। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ভারতবর্ষের সংবিধান রচয়িতা ডঃ বি আর আম্বেদকরের ১৩৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা চক্র অনুষ্ঠিত হয়।

এই আলোচনা চক্রে ত্রিপুরা সরকারের তফসিলে জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, ভারতীয় সংসদের উচ্চকক্ষের প্রতিনিধি রাজিব ভট্টাচার্য সহ অন্যান্য বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিত্বরা মঞ্চে আসীন ছিলেন। কার্যক্রমের একেবারে শুরুতেই মঞ্চে উপবিষ্ট অতিথিসহ অন্যান্যরা আম্বেদকরের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। নিজের আলোচনায় মন্ত্রী সুধাংশু দাস সংবিধান প্রণেতা ডঃ বি আর আম্বেদকরের জীবনের বিভিন্ন দিক আলোকপাত করেন।

বিশেষ করে প্রচলিত সমাজ ব্যবস্থার পরিপ্রেক্ষিতে আম্বেদকর কিভাবে অসহনীয় অস্পৃশ্যতার জ্বালা সহ্য করে এগিয়ে গেছেন সেই বিষয়টা নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা করতে দেখা গেছে মন্ত্রী সুধাংশু দাস কে। তিনি দাবি করেন আম্বেদকর প্রমাণ করে গেছে জন্ম দিয়ে কোন কিছু প্রমাণ হয় না প্রকৃত অর্থে কর্ম দিয়েই পৃথিবীতে পরিচিতি অর্জন করতে হয়।

আম্বেদকর যেভাবে প্রতিকূল অবস্থাকে অতিক্রম করে এগিয়ে গেছেন দেশকে পথ দেখিয়েছেন সেই বিষয়টা আমাদের সকলকে অনুপ্রেরণা হিসেবে দেখতে হবে এই আহ্বান আজকের আলোচনা চক্র থেকে মন্ত্রি সুধাংশু দাস সহ অন্যান্য বক্তারা রাখেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *