আগরতলা।। ত্রিপুরা সরকারের জনজাতি কল্যাণ দপ্তরের অধীন পরিচালিত “Tripura Rural Economic Growth and Service Delivery Project (TRESP)” প্রকল্পের অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে আজ খোয়াই জেলার মুঙ্গিয়াকামী আরডি ব্লকের মহারাণীপুর ভিসির অধীন জোরা এগ্রি প্রডিউসার গ্রুপ (PG) পরিদর্শন করেন বিশ্বব্যাংক ও FAO-র টেকনিক্যাল টিম।
এই পরিদর্শনে উপস্থিত ছিলেন মুঙ্গিয়াকামী বিডিও শ্রী অভিজিৎ কুমার দাস, BPM পুরবা দেব, অ্যাকাউন্ট্যান্ট অপি দেববর্মা, এগ্রি সিসি বাপ্তোষ দেববর্মা, লাইভস্টক ও ফিশারি সিসি বর্ষা দেববর্মা এবং MIS অভিজিৎ দেববর্মা।জেলা প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট (DPMU) থেকে জেলা প্রকল্প ব্যবস্থাপক (DPM), ডেপুটি ম্যানেজার (এগ্রি-হর্টি) এবং জেলা হিসাব আধিকারিক উপস্থিত ছিলেন। রাজ্য প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট (SPMU) থেকে অংশগ্রহণ করেন লাইভস্টক স্পেশালিস্ট শ্রী জয়দেব মজুমদার এবং ফিশারি স্পেশালিস্ট শ্রী বিশ্বজিৎ হিজাম।
বিশ্বব্যাংক ও FAO-র প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন মি. Erick Zeballos Soruco (Senior Rural Institutions Officer, FAO), মি. Kamlesh Prasad (Senior Consultant, World Bank – Rural Livelihoods), মিস Alessandra Borrello (FAO Specialist, Agri-Business & Fisheries) এবং মি. Shouvik Mitra (Senior Agri-Business & Allied Sector Consultant, World Bank)। এছাড়াও টেকনিক্যাল সাপোর্ট এজেন্সি (TSA) থেকে উপস্থিত ছিলেন ড. শিব প্রসাদ মজুমদার, এগ্রি TSA অফিসার।পরিদর্শন চলাকালীন টিমটি মাঠপর্যায়ে প্রকল্পের বাস্তবায়ন কার্যক্রম ঘনিষ্ঠভাবে পর্যালোচনা করে এবং প্রডিউসার গ্রুপের সদস্যদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। সদস্যদের অংশগ্রহণ, জীবিকাভিত্তিক কর্মকাণ্ড এবং প্রকল্পের প্রভাব সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।
বিশেষভাবে অ্যাশ গার্ড (চাল কুমড়ো) চাষের অগ্রগতি ও সাফল্য টিমের নজর কেড়েছে, যা এই অঞ্চলে কৃষিভিত্তিক জীবিকা উন্নয়নের একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে উঠে এসেছে।বিশ্বব্যাংক ও FAO-র প্রতিনিধিরা মাঠপর্যায়ে অর্জিত অগ্রগতির প্রশংসা করেন এবং প্রকল্পের কার্যকারিতা আরও বৃদ্ধি, টেকসই উন্নয়ন নিশ্চিতকরণ এবং বাজার সংযোগ জোরদারের লক্ষ্যে গঠনমূলক পরামর্শ প্রদান করেন।
এই পরিদর্শন TRESP প্রকল্পের মাধ্যমে জনজাতি এলাকায় টেকসই জীবিকা উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
