আগরতলা।। গত ৪ আগস্ট রাজধানীর লিচুবাগান স্থিত আবৃদেবীর বাড়িতে চুরি সংগঠিত হয়। তার অভিযোগ মূলে এনসিসি থানার পুলিশ তল্লাশি চালিয়ে একজন চোর এবং চুরি যাওয়া কিছু জিনিস উদ্ধার করতে সক্ষম হয়।এই প্রসঙ্গে এনসিসি থানার ওসি পরিতোষ দাস জানান গত চার আগস্ট রাজধানীর লিচুবাগান স্থিত আবৃ দেবীর বাড়ি থেকে একজন দুষ্কৃতিকারী চোর দুইটি স্বর্ণের চেইন এবং একটি নুপুর চুরি করে নিয়ে যায়। পরবর্তী সময়ে আবৃ দেবী এনসিসি থানায় একটি অভিযোগ দায়ের করেন। উনার অভিযোগ মূলে এনসি থানার পুলিশ 53/ 2026 একটি মামলা নথিভুক্ত করে তদন্তে নামে। পরবর্তীতে এনসিসি থানার পুলিশ অভিযুক্ত চোরকে আটক করতে সক্ষম হয়। তার বাড়ি প্রতাপগড় এলাকায়। তার কাছ থেকে একটি স্বর্ণের চেইন এবং নুপুরটি উদ্ধার করা হয়। এখনো একটি স্বর্ণের চেইন উদ্ধারের বাকি রয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের চেইনটির আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ১০ হাজার টাকা হবে বলে জানিয়েছেন ওসি পরিতোষ দাস। তিনি জানান আজ অভিযুক্তকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে। এবং এই কাণ্ডে আরো কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *