আগরতলা ।। চিত্র সাংবাদিক বিজয় দেবনাথ শুক্রবার রাধানগর পেট্রোল পাম্পে সুশৃংখল ভাবেই পেট্রোল ভরাতে গেছিলেন এমন সময় রাধানগর অটোস্ট্যান্ডের এক অটোচালক অটো নিয়ে পেট্রোল পাম্পে তেল নিতে আসেন এবং গায়ের জোরে বাইকারদের লাইন ঠেলে অটো ভেতরে নিয়ে যেতে চান ।
তখন এক গ্রাহক এর প্রতিবাদ জানান । অটোচালক ওই গ্রাহকের সাথে দুর্ব্যবহার করেন । উনার পেছনেই লাইনে দাঁড়িয়ে ছিলেন সাংবাদিক বিজয় দেবনাথ । তিনি অটোচালকের ব্যবহারের প্রতিবাদ জানান । এতে আরো ক্ষিপ্ত হয়ে অটোচালক উনি প্রথমে উনাকে ঘুষি মারেন ও পাশে থাকা একটি বাইক থেকে হেলমেট নিয়ে বিজয় দেবনাথের উপর আক্রমণ করে। তাতে চিত্র সাংবাদিক বিজয় দেবনাথ রক্তাক্ত হন।
খবর পেয়ে অন্যান্য সাংবাদিক ও চিত্র সাংবাদিকরা ঘটনা স্থলে ছুটে যান ও উনাকে জিবি হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্যে। পূর্ব আগরতলা থানার পুলিশ অটোটি আটক করলেও অভিযুক্ত চালককে তৎক্ষণাৎ আটক করতে পারেনি।
আজ পূর্ব থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে অভয়নগর থেকে সাংবাদিক বিজয় দিবসের উপর আক্রমণকারী অভিযুক্ত সুমন দাসকে আটক করে। আজ পূর্ব থানার পুলিশ তিনদিনের রিমান্ডে তাকে আদালতে প্রেরণ করবে বলে জানা গেছে।
