আগরতলা।। অল ফোর্স এক্স সার্ভিস ম্যান ওয়েলফেয়ার সোসাইটি পঞ্চম ফাউন্ডেশন ডে উপলক্ষে বিশেষ সামাজিক কর্মসূচি আয়োজন করেছে। এই আয়োজনের অংশ হিসেবে গোর্খা বস্তিতে আজ স্বাস্থ্য শিবির সহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

স্বাস্থ্য শিবিরে বিভিন্ন অংশের সাধারণ মানুষদের প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা গ্রহণ করার ক্ষেত্রে যেমন তৎপরতা পরিলক্ষিত হয়েছে, ঠিক একই রকম ভাবে এই গোটা আয়োজনকে সার্বিকভাবে সাফল্যমন্ডিত করার জন্য আয়োজকদের দারুন তৎপরতা পরিলক্ষিত হয়েছে।অনুষ্ঠানের প্রধান অতিথি পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার এই প্রকারের আয়োজনের ব্যাপক প্রশংসা করেছেন।

বিশেষ করে বিভিন্ন স্তরের নিরাপত্তা বিভাগে কর্মরত প্রাক্তন কর্মীরা যেভাবে নিজেদের পেশাগত দায়বদ্ধতা পালনের পর সামাজিক কর্মকান্ডে এগিয়ে এসেছেন সেই পরিপ্রেক্ষিতকে ডক্টর বিশাল কুমার প্রশাসনিকভাবে সাধুবাদ জানিয়েছেন।এখানে উল্লেখ করা প্রয়োজন, অল ফোর্স এক্স সার্ভিস ম্যান ওয়েলফেয়ার সোসাইটি প্রতিষ্ঠা লগ্ন থেকেই বরাবর সমাজের প্রয়োজনে , সমাজের পাশে থেকে ভূমিকা পালন করার ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করে চলেছে।

আজকের এই আয়োজন আরো একবার আয়োজকদের ভূমিকাকে সমাজের দৃষ্টিকোণ থেকে প্রশংসিত করল বলা যায়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *